Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্য সংকটে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাংলাদেশের

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে বৈশ্বিক নৌ-বাণিজ্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে দেশটি।

লন্ডনে লন্ডনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশ এ অবস্থান তুলে ধরে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনার জন্য এই জরুরি সভার আয়োজন করা হয় বলে জানায় লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধকবলিত অঞ্চলে চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের সব সমুদ্রকর্মীর নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন অনুযায়ী সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচলের প্রতি বাংলাদেশ তার সমর্থন পুনর্ব্যক্ত করছে।

অধিবেশনে বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে গঠনমূলক সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানায়। পাশাপাশি নিরাপদ নৌ-বাণিজ্য নিশ্চিত করতে বৈশ্বিক সমন্বিত উদ্যোগের ওপরও জোর দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ