Views Bangladesh Logo

কিরগিজস্তানের বিপক্ষে খেলতে চান না বাংলাদেশ কোচ ডুলি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের আগে শক্তিশালী দলের বিপক্ষে নয়, বরং সমমানের প্রতিপক্ষের সঙ্গে খেলে আত্মবিশ্বাস বাড়াতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি। তবে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে এমন প্রতিপক্ষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

জাতীয় দল পরিচালনা কমিটির বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের ডুলি বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হলেও বেশিরভাগ দলই নিজেদের আঞ্চলিক টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত। ফলে বাংলাদেশের জন্য বিকল্প প্রতিপক্ষ খুবই সীমিত।

ডুলির ভাষায়, ক্যারিবীয় অঞ্চল, ইউরোপ ও আরব বিশ্বের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু নেশনস লিগ, আরব কাপসহ বিভিন্ন আঞ্চলিক প্রতিযোগিতা চলায় তাদের পাওয়া সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, সমমানের দল যেমন সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে চাইলেও তারাও আসিয়ান কাপ নিয়ে ব্যস্ত থাকায় সেই সম্ভাবনাও নেই।

এদিকে সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। তবে সেখানে অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বলে সেই প্রস্তাব নিয়ে আগ্রহী নন ডুলি।

বাংলাদেশ কোচের মতে, সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির এই পর্যায়ে শক্তিশালী দলের বিপক্ষে খেলে বড় ব্যবধানে হার আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই তুলনামূলক সমমানের প্রতিপক্ষের বিপক্ষে খেলেই দলকে প্রস্তুত করতে চান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ