Views Bangladesh Logo

প্রথমবার এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশের যুবারা

 VB  Desk

ভিবি ডেস্ক

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার (১৭ ডিসেম্বর) নতুন ইতিহাস গড়ল বাংলাদেশের যুবারা। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ।

এশিয়া কাপের ফাইনালে আরব আমিরাতকে বাংলাদেশ হারাল ১৯৫ রানের বড় ব্যবধানে। ২৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলিং তোপে আরব আমিরাত গুটিয়ে গেছে মাত্র ৮৭ রানে। বল হাতে গতি আর সুইংয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন রোহানাত দৌলা বর্ষণ-মারুফ মৃধারা। বর্ষণ ও মারুফ শিকার করেছেন তিনটি করে উইকেট। দুই উইকেট নিয়েছেন আরেক পেসার ইকবাল হোসাইন ইমন।

এর আগে, টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওপেনার আশিকুর রহমান শিবলী ১৪৯ বলে ১২৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। এ ছাড়া চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৬০ ও আরিফুল ইসলাম ৫০ রান করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ