Views Bangladesh Logo

আদানির ৩৮ কোটি ৪০ লাখ ডলার বকেয়া পরিশোধ করল বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

র্থনৈতিক চাপ এবং বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যেও ভারতের আদানি পাওয়ারের পাওনা পরিশোধ করলো বাংলাদেশ। জুন মাসে প্রতিষ্ঠানটিকে ৩৮ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করেছে সরকার।

সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

আদানি প্রথমে ৪৩ কোটি ৭০ লাখ ডলার দাবি করলেও আলোচনার মুখে ৫৩ লাখ ডলার ছাড় দেয়। পাওনা না মেটানোয় বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনা আদানি ফের স্বাভাবিক সরবরাহ শুরু করেছে।

২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছরের চুক্তি অনুযায়ী, ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহের কথা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর কয়লার দাম বাড়ায় বিদ্যুতের মূল্যও বেড়েছে।

সরকার জানিয়েছে, চুক্তির শর্ত নতুন করে পর্যালোচনার বিষয়টি বিবেচনায় রয়েছে। আদানি ছাড়াও ভারতের এনটিপিসি ও পিটিসি থেকেও বিদ্যুৎ নেয় বাংলাদেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ