Views Bangladesh Logo

বেইজিংয়ে বাংলাদেশ-চীন পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপক্ষীয় বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

আলোচনায় বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, যোগাযোগ, জনযোগাযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষ বাংলাদেশ-চীন সর্বাঙ্গীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব, এক চীন নীতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। পরে সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের সম্মানে নৈশভোজের আয়োজন করেন ওয়াং ই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ