Views Bangladesh Logo

পাচার হওয়া সম্পদ ফেরাতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈধভাবে উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাউথ-সাউথ সহযোগিতা বিষয়ক উচ্চপর্যায়ের কমিটির ২২তম অধিবেশনে এই আহ্বান জানান।

তিনি বলেন, ন্যায়বিচার ও পারস্পরিক আস্থার ভিত্তিতে যৌথ রাজনৈতিক সদিচ্ছা গড়ে তুলে এই অবৈধ সম্পদ ফেরত আনতে হবে।

এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণে থাকা দেশগুলোর জন্য বিশেষ সুবিধা ধাপে ধাপে প্রত্যাহারের ওপরও জোর দেন তিনি, যাতে উত্তরণ প্রক্রিয়াটি টেকসই হয়।

তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে সামাজিক ব্যবসা কার্যক্রম উন্নয়নশীল দেশগুলোর জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

যুবসমাজের সম্ভাবনার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রদূত নোমান চৌধুরী শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তিতে আরও বিনিয়োগের আহ্বান জানান, যাতে তরুণ প্রজন্ম প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে।

তিনি ‘তিনটি শূন্য’— দারিদ্র্য শূন্য, কার্বন নিঃসরণ শূন্য ও বৈষম্য শূন্য — লক্ষ্য অর্জনে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ