Views Bangladesh Logo

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হারলেও প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর র‌্যাঙ্কিংয়েও ইতিহাস গড়েছে টাইগাররা। প্রথমবারের মতো আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, ২৪ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১,৮৭৮ পয়েন্ট, আর রেটিং ৭৮। বাংলাদেশের নিচে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

এদিকে ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১১৯ রেটিং পয়েন্ট। এছাড়া তালিকার শীর্ষ পাঁচে পরবর্তী স্থানগুলোতে রয়েছে নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দ্বিতীয় জয়।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ