Views Bangladesh Logo

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২০৪

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে পাকিস্তানের বোলিং তোপে ২০৪ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা হয়েছিল খুবই বাজে। প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির শিকারে পরিণত হন ওপেনার তানজিদ হাসান তামিম। এটি ওয়ানডেতে আফ্রিদির শততম উইকেট। এরপর তৃতীয় ওভারে নাজমুল হোসেন শান্তকেও সাজঘরে ফেরান আফ্রিদি। দলীয় ২৩ রানে মুশফিকুর রহীম হারিস রউফের শিকারে পরিণত হলে ২৩ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর চতুর্থ উইকেটে ৭৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাস। ৪৫ রানে লিটন আউট হয়ে গেলে ভাঙ্গে এই জুটি। দলীয় সর্বোচ্চ ৫৬ রান করে বিদায় নেন মাহমুদউল্লাহও। এরপর সাকিব ও মিরাজের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে বাংলাদেশ। ৪৩ রান করে আউট হন সাকিব। মিরাজও যেতে পারেননি বেশিদূর, তিনি থেমেছেন ২৫ রানে। ৫০ ওভার খেলতে পারিনি বাংলাদেশ। ৪৫ দশমিক ১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় তারা।

পাকিস্তানের পক্ষে শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তিনটি করে উইকেট শিকার করেছেন। হারিফ রউফ পেয়েছেন দুটি উইকেট।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহীন আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ