Views Bangladesh Logo

অনুমোদনহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো ধরনের আর্থিক লেনদেন ও সেবা গ্রহণ থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে সতর্ক করেছে কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সেবা প্রদান করলে তা সম্পূর্ণ বেআইনি এবং ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

অনুমোদনহীন প্ল্যাটফর্মগুলো হলো—বহুদূর পে, জিনিপে, পে-টিলার, বেঙলি পে , পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপে ওয়ে , একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটি পে, ইজিপে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত এবং পিপড়াপে।

কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনি ঝুঁকি এড়াতে এসব অনুমোদনহীন প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো ধরনের লেনদেন বা সেবা নেওয়া থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ