Views Bangladesh Logo

বাংলাদেশ ব্যাংকের সেই তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

দুর্বল ব্যাংকের এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের উদ্যোগসহ বিভিন্ন ইস্যুতে গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করার পর তিন কর্মকর্তাকে শোকজের পাশাপাশি ঢাকার বাইরে বদলি করেছে বাংলাদেশ ব্যাংক।

বদলির মধ্যে নীল দলের সাধারণ সম্পাদক ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা বরিশাল অফিসে, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ রংপুরে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ বগুড়া অফিসে পদান্তরিত হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, শোকজ সত্য এবং যারা পত্রপত্রিকায় নাম এসেছে, তারা এ তালিকায় রয়েছেন। তাদের কাছে জবাব চাওয়া হয়েছে; জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনানুগ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কর্মকর্তাদের সংবাদ সম্মেলন, সভা, সেমিনার বা বিবৃতি দেওয়ার জন্য গভর্নরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। গভর্নর বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে আপত্তি থাকলে তা অভ্যন্তরীণ ফোরামে আলোচনার সুযোগ থাকলেও নিয়ম বহির্ভূতভাবে সংবাদ সম্মেলন করা যাবে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা গত ১৬ ফেব্রুয়ারি এমন একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ