বাংলাদেশ ব্যাংকের পাঁচ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ ব্যাংকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) একযোগে পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে চারজন পরিচালক এবং একজন অতিরিক্ত পরিচালক রয়েছেন। বদলির আদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ (এইচআরডি-১) থেকে জারি করা হয় এবং তা অবিলম্বে কার্যকর হবে।
নির্দেশনার ভিত্তিতে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এর পরিচালক মো. বায়েজীদ সরকারকে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে কর্মরত গাজী মো. মাহফুজুল ইসলামকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বদলি করা হয়েছে।
এছাড়া, মানবসম্পদ বিভাগ-১ এর মো. জবদুল ইসলামকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে স্থানান্তর করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের মো. শহীদ রেজাকে মানবসম্পদ বিভাগ-১ এ স্থানান্তর করা হয়েছে।
গভর্নর কার্যালয়ে অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত মো. কামরুল ইসলামকে সদরঘাট অফিসে বদলি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এই বদলির আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে