নিলামে ১৭১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
একাধিক নিলামের মাধ্যমে দেশের ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই ডলার ক্রয় সম্পন্ন হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, টাকার বিপরীতে ডলারের অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রফতানি খাতে গতি আনতে চলমান মুদ্রানীতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিলামে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে ক্রয় করা হয়।
এর ফলে চলতি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলারে।
এদিকে, ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৪ হাজার ৮৯৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এবং রিজার্ভ ব্যবস্থাপনা জোরদার করতে বাংলাদেশ ব্যাংক আগের মতোই সক্রিয়ভাবে ডলার ক্রয় অব্যাহত রেখেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে