টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত
গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। টস জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ দলে তিন পেসার, দুই স্পিনার ও পাচ ব্যাটসম্যান রয়েছে। তানজিদ তামিমের জায়গায় দলে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে। ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই বাহাতি। এরপর গতবছর গুয়াংঝু এশিয়ান গেমসে দুটি ম্যাচ খেলেন তিনি, যেগুলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেবে স্বীকৃত।
ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে নিতিশ রেড্ডি ও মায়াঙ্ক যাদবের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে