তামিমকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়।
বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিংয়ে তামিম ইকবালের পরিবর্তে লিটন দাসের সঙ্গী হিসেবে আছেন তানজিদ তামিম। এর পর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বোলিং অপশনেও থাকছে বৈচিত্র্য। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মেহেদি ও নাসুম আহমেদ।
দলে আছেন পাঁচ পেসার।
তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল
ইসলাম।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
লিটন দাস, নাজমুল হোসেন
শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ,
মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম
হাসান সাকিব, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে