Views Bangladesh Logo

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের পূর্ণ শক্তির দল ঘোষণা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ। লিটন দাসকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চোটের কারণে দলে নেই পেসার নাহিদ রানা। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকেও রাখা হয়নি স্কোয়াডে। তবে তাদের বাইরে জাতীয় দলের নিয়মিত ও অভিজ্ঞ ক্রিকেটারদের বেশিরভাগকেই দলে রাখা হয়েছে।

এবারের এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। ভারত, পাকিস্তানসহ পাঁচ টেস্ট খেলুড়ে দেশই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। ফলে বাংলাদেশও সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর পথেই হেঁটেছে।

২০তম আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আয়োজক জাপান। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এবারের আসর। গেমসে পুরুষ ক্রিকেটের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে।

বাংলাদেশ দলে লিটন দাসের সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাওহিদ হৃদয়। ব্যাটিং বিভাগে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী চৌধুরী। অলরাউন্ডার হিসেবে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

পেস আক্রমণে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের সঙ্গে স্পিন বিভাগে থাকছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ