অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে আগামী ১৭ জুন থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লিটন দাসকে অধিনায়ক রেখে ঘোষিত দল থেকে বাদ পড়েছেন রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের কারণে নেই তানজিম হাসান সাকিব। তাদের পরিবর্তে সংক্ষিপ্ত এই ফরম্যাটের জন্য দলে ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারী। এছাড়া সাইফ হাসানের পরিবর্তে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়।
চলমান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ জুন) দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। এরপর ১৪ জুন হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

মতামত দিন