Views Bangladesh Logo

অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই বাংলাদেশের ইন্দো-প্যাসিফিকআউটলুক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নয়নের জন্য পারস্পারিক সহযোগিতাও সসম্পৃক্ততা অপরিহার্য। এ অঞ্চল কেন্দ্রিক বাংলাদেশের দৃষ্টিভঙ্গি নিরাপত্তা-কেন্দ্রিক নয় বরং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কেন্দ্রিকবলে মন্তব্য করেছেন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ারআলম।

শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনালঅ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশফাউন্ডেশন ফর রিজিওনাল স্টাডিজ 'বাংলাদেশেস ইন্দো-প্যাসিফিকআউটলুক: অপর্চুনিটিস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক দিনব্যাপীসেমিনারের আয়োজন করে। বিআইআইএসএস মিলনায়তনেঅনুষ্ঠিত এ সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় শাহরিয়ার আলম বলেন,"ইন্দো-প্যাসিফিক এবং এর বাইরের অঞ্চলের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা বৃদ্ধির জন্য মুক্ত, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অপরিহার্য। সুতরাং, আমাদের ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গি নিরাপত্তা-কেন্দ্রিকনয়, বরং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। "বাংলাদেশের ইন্দো- প্যাসিফিক আউটলুক সম্পর্কে শাহরিয়ারআলম আরও বলেন, " ইন্দো-প্যাসিফিক অঞ্চল পৃথিবীর সকলঅঞ্চলের মানুষের। এটি শুধু এখানে যারা বসবাস করে তাদের নয়।পুরো বিশ্বের।"

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিনমোমেন এবং বিআইআইএসএস-এর চেয়ারম্যান এএফএম গাউসুলআজম সরকার।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ