Views Bangladesh Logo

১ জুলাই থেকে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর

আগামী ১ জুলাই থেকে টাকা লেনদেনের মাধ্যম হিসেবে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শনিবার (১৬ মে) খুলনার একটি অভিজাত হোটেলে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়ন উপলক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ তৈরিতে আমরা যে প্ল্যান করেছি, সেটাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এতে আমাদের অনেক লাভ হবে। আমাদের রেভিনিউ কালেকশন, আমাদের ম্যানেজমেন্ট সব কিছু সহজ করবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, প্রতিবছর আমাদের কাগজের নোট ছাপাতে ২০ হাজার কোটি টাকা খরচ হয়। এটি যদি অর্ধেকও নামিয়ে আনা যায় তাহলে অন্তত ১০ হাজার কোটি টাকা সেভ করা সম্ভব হবে।’

সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে আগামী জুনের মধ্যে অন্তত একটি লেনদেনে বাংলা কিউআর ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে বলে জানান গভর্নর।

সভায় তিনি কৃষক ঋণ এবং পাঁচ ব্যাংককে একীভূত করার বিষয়েও কথা বলেন।

মতবিনিময় সভায় খুলনার ব্যবসায়ী, বিভিন্ন অংশীজন ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা কৃষক ঋণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য পণ্য সরবরাহ নিশ্চিতকরণ এবং সঠিক দাম প্রাপ্তিতে বিদ্যমান নানা প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ