বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘আমি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগের চিঠি পেয়েছি। বিশ্ববিদ্যালয়ে কিছু আনুষ্ঠানিকতা আছে। আমি আশা করি সেগুলি শেষ করে রবিবার থেকে যোগ দিতে পারবো।”
এর আগে এই পদে ছিলেন অধ্যাপক মোঃ হারুন-উর-রশিদ। অধ্যাপক আজম তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে হারুন-উর-রশিদ রশীদকে নিয়োগ দেয়া হয়। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি তার পদ থেকে পদত্যাগ করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে