রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান কাদের সিদ্দিকী। অভিনন্দনের জন্য তাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
এ সময় রাষ্ট্রপতি কাদের সিদ্দিকীর শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন।
সাক্ষাৎকালে দেশের বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
মতামত দিন