Views Bangladesh Logo

২১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘বান্ধব’

নুপম কথাচিত্র প্রযোজিত সুজন বড়ুয়া নির্মিত সিনেমা ‘বান্ধব’ মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (২১ ফেব্রুয়ারি)। প্রযোজক অনুপ বড়ুয়া জানিয়েছেন, অনেক আগে ‘বান্ধব’ সেন্সর করা হয়েছে। তবে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ফেব্রুয়ারি।

বান্ধব সম্পূর্ণ মৌলিক গল্পের সিনেমা, যেখানে ফুটে উঠেছে একটি জন্ম পরিচয়হীন শিশুর সংগ্রামের গল্প। ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া সেই শিশুর জীবন কাহিনী নিয়েই আবর্তিত হয়েছে ছবির মূল প্লট।

অনুপ বড়ুয়া বলেন, ‘করোনার কারণে ছবির মুক্তি বিলম্বিত হয়েছিল। পরবর্তীতে সরকারি অনুদানের ছবি ‘ছায়াবৃক্ষ’ নির্মাণের কাজ শুরু হওয়ায় বান্ধব মুক্তির পরিকল্পনা পিছিয়ে দেয়া হয়েছিল।’ তবে বর্তমানে দেশের ভালো কনটেন্টের অভাব থাকায় বান্ধব মুক্তির জন্য এটি উপযুক্ত সময় বলে মনে করছেন তিনি।

সিনেমাতে অভিনয় করেছেন মৌ খান, গাজী রাকায়েত, জয় রাজ, সুমিন সেনগুপ্ত, হাবিব খানসহ আরও অনেকে।

মৌ খান গণমাধ্যমে বলেন, এই ছবিতে আমি নিজেকে অভিনেত্রী হিসেবে ভেবেছি, নায়িকা হিসেবে নয়। চরিত্রটি ছিল আমার জন্য চ্যালেঞ্জিং, তাই ছবিটির মুক্তির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।

বান্ধব সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ