Views Bangladesh Logo

১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটক কেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ

টানা ভারী বর্ষণ এবং পাহাড় ধসের আশঙ্কাসহ সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বান্দরবান জেলায় পর্যটক ভ্রমণের ওপর চলমান নিষেধাজ্ঞা আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (১০ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈরী আবহাওয়া জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হওয়ায় পুরো পার্বত্য জেলাজুড়ে সব ধরনের পর্যটন কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

এর আগে জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞাটি শুক্রবার পর্যন্ত কার্যকর ছিল। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কাসহ পাহাড় ধসের চরম ঝুঁকি থাকায় এই সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানো হলো।

নতুন এই নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নৌপথ এবং দুর্গম এলাকাসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যটক ও সাধারণ জনগণের যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সময়ে পর্যটকদের বান্দরবান ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ