Views Bangladesh Logo

দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব

 VB  Desk

ভিবি ডেস্ক

সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে ১ শতাংশ ভোটারের সমর্থনের বিধান বাদ দেওয়া, দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করা এবং সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ করার প্রস্তাব তোলা হয়েছে।

শনিবার জাতীয় সংসদ ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনজীবীদের মতবিনিময় চলাকালীন এই প্রস্তাব দেয়া হয়।

মতবিনিময় সভায় আইনজীবী এম সরোয়ার হোসেনের নেতৃত্বে নুরুল হুদা চৌধুরী, এ এস এম খালেকুজ্জামান, মেজর (অব.) মো. ইমরান, মেজর (অব.) মো. আতিকুর রহমান, আইনজীবী আজমল হোসেন, মেজর (অব.) আহমদ কবির বিশ্বাস, মেজর (অব.) হারুন অর রশিদ, মেজর (অব.) শরিফ আহমেদ, মেজর (অব.) নিয়াজ আহমেদ জাবের, আইনজীবী মজিবুর রহমান, মেজর (অব.) আমান আহমেদ আনসারী, মেজর (অব.) মো. জিয়াউল আহসান, মেজর (অব.) মিজানুর রহমান প্রমুখ অংশ ছিলেন।

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে কমিশনের সদস্য জেসমিন টুলী, আব্দুল আলীম, নাদিয়া নিভিন ও সাদিক আল আরমান মতবিনিময়ে উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ