Views Bangladesh Logo

সিলেটে ‘সুইচ গিয়ার’ চাকু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

সিলেট মহানগরে ‘সুইচ গিয়ার’ চাকুর ক্রয়-বিক্রয়, মজুত-সরবরাহ ও বহনে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২ জুন) রাতে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। পরে তা সিলেট মহানগর পুলিশের দাপ্তরিক ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সিলেট মহানগর এলাকায় সুইচ গিয়ার চাকুর ক্রয়-বিক্রয়, বহন, মজুত, সরবরাহ ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে এবং সংশ্লিষ্ট সবাইকে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে বিজ্ঞপ্তিতে এই বিশেষ ধরনের চাকু নিষিদ্ধের পেছনে কোনো নির্দিষ্ট ঘটনা বা সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ