Views Bangladesh Logo

আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আবার ঢাকা অভিমুখে মিছিল: নাহিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের বিচারিক ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে, সারা দেশ আবারও ঢাকা অভিমুখে মিছিল করবে।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় শাহবাগ মোড়ে চলমান অবরোধ কর্মসূচি থেকে তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় অবরোধ শুরু হয়েছে। যদি দ্রুত সিদ্ধান্ত না আসে, তাহলে আবারও পুরো বাংলাদেশ ঢাকা অভিমুখে রওনা দেবে।

তিনি আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে। নাহিদ আশা প্রকাশ করেন, রাজনৈতিক মতভেদ ভুলে সব পক্ষই জুলাই মাসে ঐক্যবদ্ধ হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত হবে।

এদিকে, নিজের ফেসবুক প্রোফাইলে নাহিদ ইসলাম তিন দফা দাবি তুলে ধরেছেন, যার মধ্যে প্রধান দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।

পোস্টে তিনি লিখেছেন— আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে হবে; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে আওয়ামী লীগের বিচার করার বিধান সংযোজন করতে হবে এবং একটি ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ