Views Bangladesh Logo

ভোটের দিন সকালে ব্যালট যাবে কেন্দ্রে: ইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচনের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হলে ফেয়ারনেস নিয়ে সংশয় কিছুটা কমবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, অনেকের দাবির পরিপ্রেক্ষিতেই সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। এতে স্বচ্ছতা বাড়বে।

সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যতদূর সম্ভব ভোটগ্রহণ শুরুর আগে সকালে ব্যালট পেপার পাঠানো হবে। এটা নিয়ে আমরা অনেক চিন্তা-ভাবনা করেছি। তবে কিছু কিছু এলাকায় সকালে পাঠানো সম্ভব হবে না, যেমন দুর্গম-দূরবর্তী, হাওর-বাওর এলাকা অথবা যেখানে জলপথে যেতে হয়। এছাড়া দ্বীপাঞ্চলেও সম্ভব হবে না। এজন্য পরিপত্র জারি করেছি। ব্যালট পেপার ভোট গ্রহণের পূর্বে সকালে যাবে। তবে রিমোট এলাকা বা যেখানে সকালে পাঠানো যাবে না, সেসব এলাকার রিটার্নিং কর্মকর্তারা আমাদের কাছে অনুমোদন গ্রহণ করবেন।

কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, রিটার্নিং কর্মকর্তাদের প্রস্তাব আমরা বিচার-বিবেচনা করেই অনুমোদন করে দেব। যতদূর সম্ভব ব্যালট পেপারগুলো ভোটের দিন সকালে যাবে। তবে ব্যালট বক্সগুলো দুই থেকে চার দিন আগেই যাবে। ব্যালট বক্স স্বচ্ছ কি-না তা দেখে নিতে হবে। এজন্য কেন্দ্রে পোলিং এজেন্ট থাকতেই হবে। পোলিং এজেন্টেদের দেখে নিয়ে স্বাক্ষর করতে হবে। ব্যালট পেপার খালি ছিল ও সকালে ব্যালট গেছে এটা সবাইকে দেখে নিতে হবে। এতে করে ফেয়ারনেস নিয়ে সংশয় থাকলেও কিছুটা দূর হবে বলে আশা করি। যদি রিমোট এলাকা হয় দরকার হলে হেলিকপ্টপারে করে ব্যালট পেপার পাঠানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ