Views Bangladesh Logo

পিলখানা হত্যাকাণ্ড: আরও ৪০ বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর

 VB  Desk

ভিবি ডেস্ক

০০৯ সালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় কারাগারে আটক ৪০ বিডিআর জওয়ানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ মে) আদালত সূত্রে জানা গেছে, ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালত গত ৮ মে এ আদেশ দেন।সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেনও এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, জামিনপ্রাপ্তদের অনেকেই ইতোমধ্যে বিভিন্ন সাজায় দণ্ডিত হয়েছেন। এমনকি কারো কারো মৃত্যুদণ্ডও হয়েছে।

জানা গেছে, জামিন আবেদনকারী আসামিদের নথি পর্যালোচনার পর আদালত ৪০ জনের জামিন মঞ্জুর করেন। তবে বাকি আসামিদের জামিন নামঞ্জুর করা হয়।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- রেজাউল করিম, শাজাহান, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, রেজাউল করিম, মো. শামীম, ওয়ালি উল্লাহ, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম, বনি আমিন চৌধুরী, মো. এ বারিক, ইমতিয়াজ আহমেদ নবীন, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, সিদ্দিকুর জামান জোয়ার্দার ওরফে লিটন, মো. এ মোনাফ, আকিদুল ইসলাম, খলিলুর রহমান, মিজানুর রহমান, কৌতুক কুমার সরকার, মো. সালাউদ্দিন, সোহরাব হোসেন, কামাল হোসেন, মো. ইশহাক, দারুল ইসলাম, শ্রী সুমন চক্রবর্তী, আবু সাঈদ, সেজান মাহমুদ, মো. সেলিম, বিধান কুমার সাহা, মাসুম হাসান, ফিরোজ মিয়া, শ্রী তাপস কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম, কামাল মিয়া, নূর-এ-আলম মিয়া, এনামুল হক, শফিকুল ইসলাম, রবিউল আলম এবং আল আমিন।

এর আগে গত ১৯ জানুয়ারি ১৭৮ জন বিডিআর জওয়ানকে জামিন দেন একই আদালত। পরে তারা গত ২৩ জানুয়ারি কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ