Views Bangladesh Logo

দুবাইতে চিকিৎসা শেষে সৌদির উদ্দেশ্যে বাবর

 VB  Desk

ভিবি ডেস্ক

সৌদি আরবে উমরা পালনে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার বিমানটি দুবাইতে নামার পর সেখানে প্রায় ৮ ঘণ্টা চিকিৎসা নেয়ার পর তিনি সৌদির জেদ্দার উদ্দেশ্যে ফের রওনা করেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ৩টা ৪৫ মিনিটে দুবাইয়ের টার্মিনাল ৩ থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ‘ইকে৮০৩’-এ তিনি জেদ্দার জন্য যাত্রা করেন।

এ সময় সঙ্গে ছিলেন তার ছেলে লাবিব বিন জামান এবং মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহিম রিপন।

এর আগে বৃহস্পতিবার, ঢাকার পরিবারসহ জেদ্দার পথে যাওয়ার সময় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি হঠাৎ শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে বিমানটি দুবাইতে নামার পর তাকে বিমানবন্দরের কাছের একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দেন। পরে স্থানীয় সময় রাত ৩টার দিকে তাকে দুবাই হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। এ সময় দুবাই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন তাকে দেখতে যান।

জাকির হোসেন জানান, লুৎফুজ্জামান বাবর দুবাই হাসপাতালে জরুরি বিভাগে প্রায় ৮ ঘণ্টা চিকিৎসা নেন। সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রাখেন। শুক্রবার দুপুরে তার শারীরিক অবস্থা ভালো হলে তিনি সৌদি আরব যাওয়ার অনুমতি পান। পরে দুপুরে তিনি দুবাই থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ