একুশে পদকের জন্য মনোনীত ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০২৬ সালের একুশে পদকের জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে একুশে পদকে মনোনীতরা হলেন—
চলচ্চিত্র: দেশবরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা।
সংগীত (মরণোত্তর): এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু।
সংগীত (দলীয়): জনপ্রিয় ব্যান্ড দল ‘ওয়ারফেজ’।
সাংবাদিকতা: প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।
চারুকলা: প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার।
স্থাপত্য: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম।
লোকজ সংস্কৃতি: ইসলাম উদ্দিন পালাকার।
শিক্ষা: প্রফেসর মাহবুবুল আলম মজুমদার।
ভাস্কর্য: তেজস হালদার জস।
নৃত্য: অর্থী আহমেদ।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, মনোনীতদের নাম অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি আয়োজিত হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে