জামায়াতের উত্থানের পেছনে দায়ী আওয়ামী লীগ: ফখরুল
জামায়াত ইসলামীকে উগ্রবাদী দল হিসেবে আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটির উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের তাতীপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী শাসন ছিল। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয় তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠে এবং সেটাই এদেশে হয়েছে। আজ যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামের, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমনপীড়নমূলক শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেয়া। তাদের ইনোসিয়েট করতে না দেয়া। তার কারণে এমন হয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণ ইতোমধ্যে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মাধ্যমে সব ধরনের অপপ্রবণতা রুখে দিতে সক্ষম হবে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে