Views Bangladesh Logo

আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষে পৌঁছেছিল। ক্ষমতা হস্তান্তরের সময় দেশকে ‘দুর্নীতিতে চ্যাম্পিয়ন’ অবস্থায় রেখে গেছে।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার ২০০১ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন প্রণয়নসহ নানা উদ্যোগের ফলে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় মর্যাদা ফিরে পায়।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের অবসান ও জনগণের সরাসরি ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা। বর্তমান সরকারও দুর্নীতি দমন এবং আইনশৃঙ্খলা উন্নয়নকে প্রধান অগ্রাধিকার হিসেবে ধরে রেখেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ