Views Bangladesh Logo

পাবনায় বাঁশবাগান থেকে আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনার সাঁথিয়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল শুকুর (৪৮) রতনপুর গ্রামের বাসিন্দা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আব্দুল শুকুর। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি আতাইকুলা থানায় জানালে পুলিশ অনুসন্ধান শুরু করে। পরে বিকেলে রতনপুর গ্রামের আজিজের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ