Views Bangladesh Logo

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুর ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে অসুস্থ হয়ে পড়ার পর তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নুর ইসলাম মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে নুর ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নুর ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিনিয়র জেল সুপার আরও জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার নুর ইসলামকে গত ৩১ জুলাই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ