Views Bangladesh Logo

সিরাজগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী আওয়ামী লীগ নেতা বাবলু মণ্ডলের (৫২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে তিনি মারা যান।

নিহত বাবলু মণ্ডল সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি সদর উপজেলার পূর্ব বাহুকা গ্রামের বাসিন্দা।

সিরাজগঞ্জ জেলা কারাগার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। গত ২২ জুন তাকে কারাগারে আনা হয়। শুরু থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ ও দুর্বল ছিলেন।

বুধবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ