Views Bangladesh Logo

শাহবাগ ছাড়া অন্য কোনো হাইওয়েতে ব্লকেড না দেয়ার আহ্বান হাসনাতের

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ছাড়া দেশের অন্য কোনো হাইওয়ে এমনকি রাজধানীর অন্য কোনো সড়ক বন্ধ না করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১০ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে সারা দেশে সবাইকে গণজমায়েত ও সমাবেশ করার জন্য বলেছেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন; কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।

তিনি তিন দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচি অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে। এ ছাড়া, সারা দেশের জুলাই-স্পটগুলোতে ছাত্র-জনতার গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।

ছাত্র-জনতার তিন দফা দাবি হলো — ১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। ৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ