Views Bangladesh Logo

আভিষ্কার ব্যাটে ফরচুন বরিশালকে হারাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রোমাঞ্চকর ম্যাচে শনিবার সিলেটে ফরচুন বরিশালের বিপক্ষে ৫০ বলে অপরাজিত থেকে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আভিষ্কা ফার্নান্দো।

এই লঙ্কান ব্যাটারের দুর্দান্ত পারফরমেন্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে এনে দেয় ১৯৩ রানের বড় সংগ্রহ। বরিশাল শেষ পর্যন্ত ম্যাচটি ১০ রানে হেরে যায়। আভিষ্কার আক্রমণ সামলাতে বরিশালের বোলাররা হিমশিম খেয়েছে। এছাড়া কার্টিস ক্যাম্ফার ৯ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন।

১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আহমেদ শেহজাদ ১৭ বলে আগ্রাসী ৩৯ ও মেহেদী হাসান মিরাজ ১৬ বলে ৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কার্টিস ক্যাম্ফার অসাধারণ বোলিংয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলে খেলাটি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে মোড় নেয়।

মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম ও তামিম ইকবাল সবাই এই ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি। বরিশালের ব্যাটিং লাইন অনেকটাই তাদের ওপর নির্ভরশীল থাকলেও তামিম ৩৩, মুশফিক ২৩ ও মাহমুদউল্লাহ মাত্র ৩ রান করতে সমর্থ হয়েছিলেন।

এখন পর্যন্ত খেলা চার ম্যাচের তিনটিতেই হেরেছে বরিশাল। অন্যদিকে চ্যালেঞ্জার্স সমানসংখ্যক ম্যাচে তাদের তৃতীয় জয় নিশ্চিত করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ