Views Bangladesh Logo

অনীক দত্তর শরীরে আঘাতের চিহ্ন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ

কলকাতার চলচ্চিত্র পরিচালক অনীক দত্তর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্টে তার শরীর ও মস্তিষ্কে রক্তক্ষরণসহ একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

গত বুধবার সকালে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকার একটি আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অনীক দত্ত। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর বিকেলে তার মরদেহ এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, তার মাথার খুলির বাম পাশে হাড় ভাঙা, বুকে পাঁজরের অংশে আঘাত এবং পায়ের একাংশে গুরুতর ক্ষতি হয়েছে। কোমর, মুখ ও পিঠে আঘাতের পাশাপাশি ঘর্ষণের চিহ্নও পাওয়া গেছে। এছাড়া ফুসফুসে রক্ত জমাট বাঁধার বিষয়টিও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যা তার মেয়েকে উদ্দেশ করে লেখা। নোটে কাউকে দোষারোপ করা হয়নি বলে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজেও ঘটনার কিছু অংশ ধরা পড়েছে বলে দাবি তদন্তকারীদের।

জানা গেছে, অনীক দত্ত ওই আবাসনে প্রবেশের পর সরাসরি ছাদের দিকে যান এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে। পরে তার মরদেহ ময়নাতদন্ত শেষে সংরক্ষণে রাখা হয়।

চলচ্চিত্র জগতে অনীক দত্ত ‘ভূতের ভবিষ্যৎ’সহ একাধিক আলোচিত ছবির জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ