অটো গ্যাসের দাম প্রতি লিটারে বাড়ল ১৭ টাকা ৯৪ পয়সা
ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটারে ৬১ দশমিক ৮৩ টাকা থেকে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ দশমিক ৭৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে নতুন এই দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। এ ছাড়া ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন আদেশে বিইআরসি বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও নির্ধারণ করেছে। এর মধ্যে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজির সিলিন্ডার ২ হাজার ৫৯৩ টাকা, ২০ কেজির সিলিন্ডার ২ হাজার ৮৮১ টাকা, ২২ কেজির সিলিন্ডার ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজির সিলিন্ডার ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৬ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে