সাভারে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ সাভারের ইসলামনগর এলাকায় ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে মরদেহটি পাওয়া যায়। নিহতের নাম শারমিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন এবং স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
