গ্রিসের অর্থনীতিতে অবদান রাখছে বাংলাদেশি সম্প্রদায়
বর্তমানে গ্রিসে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৩৫ হাজার। দেশটিতে বসবাসরত বাংলাদেশীরা দুটি সংস্কৃতি ও ঐতিহ্যের সেতুবন্ধন ঘটিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেশ অবদান রাখছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নয়নেও তারা অবদান রাখছে, বেশিরভাগ রপ্তানিই হয় থাকে তাদের মাধ্যমে। বাংলাদেশ ও গ্রিসের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়িত হওয়ায় অধিকাংশ অনিয়মিত বাংলাদেশি বৈধ হয়ে গেছে এবং বাকিগুলোও প্রক্রিয়াধীন রয়েছে বলে ভিউজ বাংলাদেশকে জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।
