দেশের অর্থনীতির কিছু ক্ষেত্র প্রতিবন্ধকতার মুখে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা। তার আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। অথচ ঠিক এক বছর আগে এই রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলারে। এ ছাড়া বৈদেশিক মুদ্রার বিনিময় হার বেঁধে দেয়া, কর-জিডিপি অনুপাতের দুর্বল অবস্থা, উচ্চ মূল্যস্ফীতি, রেমিট্যান্স প্রবাহে ভাটাসহ নানা সমস্যায় জর্জরিত দেশের অর্থনীতি। ভিউজ বাংলাদেশের সঙ্গে দেশের অর্থনীতির নানা বিষয় নিয়ে কথা বলেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) গবেষণা পরিচালক ড. আব্দুর রাজ্জাক। তিনি মনে করেন বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের সম্মুখীন। সাক্ষাৎকার নিয়েছেন মো. জাহিদুল ইসলাম।
