প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট স্পিকারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলি) বিষয়টি নিশ্চিত করেছেন।
অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক ১৩ সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলও উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে সাক্ষাতে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে