১৫ বছর পর সিরিজ খেলতে বাংলাদেশে অস্ট্রেলিয়া
সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। আজ শুক্রবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। কয়েকজন সিনিয়র তারকা না থাকলেও অস্ট্রেলিয়ান স্কোয়াড মোকাবিলা সহজ হবে না।
দলটিতে নেই মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। এদিকে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে বড় চমক মোসাদ্দেক হোসেন সৈকতের নাম। সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরলেন এই ব্যাটিং অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন বাদ পড়েছেন।
আগামীকাল শনিবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু হবে। সিরিজের প্রথম ওয়ানডে ৯ জুন; পরের দুটি ১১ ও ১৪ জুন—সবগুলোই হবে মিরপুরে। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন।
দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডারউইশ, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে