Views Bangladesh Logo

মাধবদীতে ভাইরাল শিশু নির্যাতনের ঘটনায় পলাতক চাচী গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে পারিবারিক বিরোধের জেরে দুই মাস বয়সী এক শিশুর পা মোচড় দিয়ে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত খালা ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, শিশুকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে মাধবদী থানায় দায়ের করা মামলার ভিত্তিতে র‌্যাব নজরদারি শুরু করে এবং আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করে।

তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লতা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, নরসিংদীর মাধবদীতে দুই মাসের এক দুগ্ধপোষ্য নবজাতকের পা নির্মমভাবে মুচড়ে দেওয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর অবশেষে মামলা দায়ের করা হয়েছে। তবে এই ঘটনায় শিশুটির মা-বাবার কোনো অভিযোগ বা আপত্তি না থাকায়, গত ১৪ জুলাই সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় শিশু আইনে এই মামলাটি দায়ের করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ