Views Bangladesh Logo

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ২৪ জুলাই

 VB  Desk

ভিবি ডেস্ক

০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টে খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে করা আপিলের পরবর্তী শুনানির দিন আগামী ২৪ জুলাই নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ এই তারিখ ঠিক করেন। ওই দিনই রাষ্ট্রপক্ষের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু করেন।

এছাড়া পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন আহমেদ এবং হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফের পক্ষে রাষ্ট্রীয় ডিফেন্স কাউন্সেল হিসেবে সিনিয়র আইনজীবী এসএম শাহজাহানকে নিয়োগ দেয় আদালত।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে চালানো গ্রেনেড হামলায় প্রয়াত আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় দুটি মামলা দায়ের হয়।একটি হত্যা মামলা, অন্যটি বিস্ফোরক দ্রব্য আইনে।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সিআইডি প্রথম চার্জশিট দেয়। পরে আওয়ামী লীগ সরকারে আসার পর ২০০৯ সালে নতুন তদন্তে তারেক রহমানসহ ৩০ জনকে নতুনভাবে অভিযুক্ত করা হয়।

২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

তবে দীর্ঘ শুনানির পর ২০২৩ সালের ডিসেম্বরে হাইকোর্ট রায়ে সব আসামিকে খালাস দেয়। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ-টু-আপিল করে, যা চলতি বছরের ২১ এপ্রিল গৃহীত হয়। এর পরই শুরু হয় পূর্ণাঙ্গ আপিল শুনানি।

আগামী ২৪ জুলাই এই ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর মামলার আপিল শুনানির পরবর্তী ধাপ অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ