কিম কার্দাশিয়ানের ৭৪০ কোটি টাকার বাড়িতে চুরির চেষ্টা, গ্রেপ্তার ১
হলিউড তারকা কিম কার্দাশিয়ানের লস অ্যাঞ্জেলেসের হিডেন হিলসের বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে এক নিরাপত্তাকর্মী সন্দেহভাজন ব্যক্তিকে বাড়ি থেকে কিছু জিনিস বের করে গাড়িতে তুলতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ আহত হননি এবং সন্দেহভাজনের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।
প্রায় ৬০ মিলিয়ন ডলার বা ৭৪০ কোটি টাকা মূল্যের বাড়িটিতে বর্তমানে সংস্কারকাজ চলছে। ঘটনার সময় কিম ও তাঁর চার সন্তান কেউই বাড়িতে ছিলেন না। কিমের প্রতিনিধিদের দাবি, সন্দেহভাজন ব্যক্তি বাড়ির মূল অংশেও ঢুকতে পারেননি।
২০১৪ সালে কিম ও কানিয়ে ওয়েস্ট প্রায় ২০ মিলিয়ন ডলারে বাড়িটি কিনেছিলেন। বিচ্ছেদের পর বাড়িটি নিজের কাছে রাখতে কিম প্রায় ২৩ মিলিয়ন ডলার খরচ করেন। বর্তমানে বাড়িটিতে বড় ধরনের সংস্কার চলছে।
মতামত দিন