Views Bangladesh Logo

স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা, স্বামীর যাবজ্জীবন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে ওয়াসিম আকরাম (২৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ চন্দন কান্তি নাথ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ মে রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী সাফিয়া আক্তার (২৫)-কে গলা টিপে হত্যা করেন ওয়াসিম। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে গলায় ফাঁস দিয়ে নাটক সাজানোর চেষ্টা করেন তিনি।

এ ঘটনায় নিহতের বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় নয় বছর বিচারাধীন থাকার পর আদালত এ রায় দেন। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট করিমউল্লাহ জানান, তারা এ রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ