যশোরে শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণের চেষ্টা
যশোরে মোবাইল ফোন চার্জ দেয়ার অজুহাতে একটি বাড়িতে ঢুকে চার বছর বয়সী এক শিশুকে জিম্মি করে তার মাকে ধর্ষণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার শহরতলীর বিরামপুর গাবতলায় এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী নারীর ভাই জানান, তাদের এক প্রতিবেশী ও তার কয়েকজন সহকারী রাত সাড়ে ১১টার দিকে মোবাইল চার্জ দেয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘরে থাকা ৪ বছরের শিশুর গলায় ছরি ধরে ওই শিশুর মাকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসানসহ তার সহযোগীরা।
ভুক্তভোগী নারীর বাবা জানিয়েছেন, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের এক প্রতিবেশী এ কাণ্ড ঘটিয়েছে। তিনি তার মেয়ে ও নাতনীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।
তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে