Views Bangladesh Logo

নারায়ণগঞ্জে অভিযান চলাকালে র‌্যাবের ওপর হামলা

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় অভিযান চলাকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাহিনীর অন্তত তিন সদস্য আহত হয়েছেন।

জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে বোয়ালিয়া খাল এলাকায় অভিযানে গেলে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, কীভাবে বা কারা হামলা চালিয়েছে তা এখনো বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, আহত তিন র‌্যাব সদস্যের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজন নারায়ণগঞ্জে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ঘটনাটি র‌্যাবের অভিযান সংক্রান্ত হওয়ায় তারাই বিস্তারিত তথ্য জানাতে পারবে।

এদিকে ঘটনাস্থলে বিপুলসংখ্যক র‌্যাব সদস্য ও পুলিশের একটি দল উপস্থিত ছিল বলে জানা গেছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ