সাংবাদিক, গণমাধ্যমের ওপর হামলা বরদাস্ত করা হবে না: প্রধান উপদেষ্টার প্রেসসচিব
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের হুমকি-ধমকি দেওয়া বা গণমাধ্যমে হামলা সহ্য করা হবে না।
রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা বার্তায় শফিকুল আলম বলেন, ‘প্রথম আলো, ডেইলি স্টার বা অন্য কোনো গণমাধ্যমের সাংবাদিকতার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনি প্রতিকারে আদালতে যেতে পারেন। আপনি শান্তিপূর্ণ প্রতিবাদও করতে পারেন’।
‘গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ নতুন নয়৷এটি শতাব্দীকাল ধরে চলছে’- যোগ করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে